আরও দেখুন
ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে ওঠা শুরু করছিল, তখন এই পেয়ারের মূল্য 1.1600 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো কেনার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করে। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 15 পিপস বৃদ্ধি পায়।
জার্মানির IFO অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল সামান্য ব্যবধানে অর্থনীতিবিদদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে, তবুও তা ইউরোর উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ঘটাতে পারেনি। ব্যবসায়িক কার্যক্রমে মন্থরতা একরকম প্রত্যাশিত ছিল—বিশেষত সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে—তবুও বিজনেস ক্লাইমেট ইনডেক্স অপ্রত্যাশিতভাবে স্থিতিশীল রয়েছে, যা জার্মান ব্যবসায়িক খাতের ব্যাপারে মাঝারি আশাবাদ নির্দেশ করে। একই সময়ে স্পষ্ট পুনরুদ্ধার বা ত্বরিত বৃদ্ধির অভাব এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা লক্ষণীয়ভাবে বৃদ্ধিতে বাঁধাগ্রস্ত করেছে, যার ফলে অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি অবস্থায় বজায় রয়েছে।
দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির খুব বেশি পরিবর্তনের আশা করা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আমদানি মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স একটি দেশের বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করে এবং পণ্যের গতিবিধি অন্তর্ভুক্ত করে, তবে স্বল্পমেয়াদে মার্কিন ডলারের উপর এই প্রতিবেদনের ফলাফলের উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা কম। অন্যদিকে আমদানি মূল্য সূচক আমদানীকৃত পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট মুদ্রাস্ফীতি প্রবণতার একটি নির্দেশন হিসেবে কাজ করে; সূচকটির ফলাফল অভ্যন্তরীণ মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা দিতে পারে এবং ফলস্বরূপ ভবিষ্যৎ আর্থিক নীতিমালা সংক্রান্ত প্রত্যাশাকে প্রভাবিত করে। তথাপি, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মতোই এই প্রতিবেদনের ফলাফলের প্রভাবেও আজ মার্কেটে বিস্ময়কর বা শক্তিশালী প্রতিক্রিয়ার আশা করা হচ্ছে না।
দৈনিক কৌশল হিসেবে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1646-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1618-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1646-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন মার্কিন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা. 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1593-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1618 এবং 1.1646-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1593-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1562-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1618-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1593 এবং 1.1562-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।