empty
 
 
25.03.2026 09:52 AM
কবে অল্টকয়েন সিজনের প্রত্যাশা করা যায়?

বিটকয়েনের মূল্যের এক ধরনের উর্ধ্বমুখী কারেকশন চলমান আছে যা প্রায় দেড় মাস ধরে স্থিতিশীল রয়েছে। দৈনিক টাইমফ্রেমে এটি স্পষ্ট যে বিটকয়েনের মূল্যের বর্তমান উত্থানটি একটি দুর্বল রিট্রেসমেন্ট, এবং পুনরায় এটির মূল্য ট্রেন্ডলাইনের নিচে থাকা লিকুইডিটি পুলে ফিরে যাওয়ার প্রায় 90% সম্ভাবনা রয়েছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে বিটকয়েনের মূল্য বাড়লেও তা খুব ধীরগতিতে হচ্ছে। দ্রুত ও তীব্র দরপতন এবং মন্থর গতিতে বৃদ্ধি হল নিম্নমুখী প্রবণতা ঐতিহ্যবাহী নির্দেশক। সুতরাং, আমাদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে — ক্রিপ্টো মার্কেটের নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেনি; মার্কেট নাটকীয়ভাবে স্থবির অবস্থায় রয়েছে।

এদিকে ক্রিপ্টোকোয়ান্ট এক প্রতিবেদনে জানিয়েছে যে কেন্দ্রীভূত এক্সচেঞ্জগুলোতে অল্টকয়েনের ট্রেডিং ভলিউম চলতি বছরের ন্যূনতম স্তরে নেমে এসেছে। গত অক্টোবর মাসে, যখন ক্রিপ্টো মার্কেটে ধ্বসের ফলে অনেক ট্রেডার "ক্ষতিগ্রস্ত" হয়েছিল, তখন ট্রেডাররা ব্যাপকভাবে অল্টকয়েনগুলোর প্রতি আগ্রহ হারিয়েছিল। অনেক অল্টকয়েনের মূল্য তখন প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল, যা মার্কেটের ট্রেডারদের সতর্কবার্তা দিয়েছিল যে এই টোকেনগুলো কতটা ভঙ্গুর ও স্পেকুলেটিভ। বিটকয়েন, ইথেরিয়াম ও সোলানার মতো প্রধান কয়েনগুলোর মূল্য 10–30% হ্রাস পেলেও কিছু অল্টকয়েনের মূল্য 100% পর্যন্ত কমে গিয়েছিল। যদি যেকোনো মুহূর্তে সেগুলোর মূল্য শূন্যে নেমে যেতে পারে, তাহলে এমন ক্রিপ্টোতে বিনিয়োগের কি কোনো যৌক্তিকতা আছে?

গত বছর অল্টকয়েন সিজনের সূচনা নিয়ে বহু আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বর্তমানে বাইন্যান্সে মোট অল্টকয়েন ট্রেডিং ভলিউম প্রায় $8 বিলিয়ন। গত বছর সেই সংখ্যা নিয়মিতভাবে $40–50 বিলিয়ন পর্যন্ত উঠত। যদি অল্টকয়েনগুলো গত বছর কোনো ধরনের সহায়তা পায়নি, আর যেখানে বিটকয়েনের মূল্য ছয় মাস ধরে নিম্নমুখী প্রবণতার রয়েছে, তাহলে এখন অল্টকয়েনের মূল্য বাড়বে সেই সম্ভাবনা কতটুকু?

এই মুহূর্তে বিটকয়েনের প্রতিও ট্রেডাররা তেমন আগ্রহী নয়—তাঁরা নিরাপদ বিনিয়োগে মূলধন রাখতে পছন্দ করছে। সুতরাং অল্টকয়েনের প্রতি খুব বেশি মনোযোগ আশা করা কঠিন। বিটকয়েন মূলত খ্যাতির কারণে মূল্য ধরে রেখেছে, তবে অনেক বিশ্লেষক আরও দরপতনের পূর্বাভাস দিচ্ছেন।

This image is no longer relevant

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবনাচ্চি লেভেল), এবং বর্তমানে প্রবণতা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি $57,500-ও এখন আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) এরিয়াগুলোর মধ্যে, দৈনিক টাইমফ্রেমে কেবল সবচেয়ে নিকটবর্তী বিয়ারিশ FVG উল্লেখযোগ্য, যা মূল্যের তুলনায় যথেষ্ট দূরত্বে অবস্থান করছে। 4 ঘণ্টার টাইমফ্রেমে, বিটকয়েনের মূল্য বর্তমানে রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রদর্শন করছে। এই রেঞ্জের নিচের প্রান্তে, একটি স্পষ্ট লক্ষ্যমাত্রা এখনও কার্যকর রয়েছে — সেটি হচ্ছে দুটি ট্রেন্ড লাইনের নিচে অবস্থিত লিকুইডিটি পুল।

This image is no longer relevant

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লকই বিবেচিত হচ্ছিল এবং এখনও তা বজায় আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সেই প্যাটার্ন গঠনের পর ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% বা $2,500 হ্রাস পেয়েছে। স্বল্পমেয়াদে একটি ঊর্ধ্বমুখী কারেকশনের সম্ভাবনা এখনও বজায় রয়েছে; 4 ঘন্টার টাইমফ্রেমে অর্ডার ব্লক বাতিল হয়ে গেছে, এবং ইথেরিয়ামের মূল্য সাইডওয়েজ চ্যানেল ছেড়ে বের হয়ে গেছে। সোমবার 4-ঘণ্টার টাইমফ্রেমে একটি বুলিশ FVG গঠিত হয়েছিল এবং সেখানে মূল্য প্রতিক্রিয়া দেখিয়েছে, ফলে সম্ভবত বিয়ারিশ FVG-এর দিকে ইথেরিয়ামের মূল্য বৃদ্ধি পেতে পারে, যেখানে থেকে নতুন করে দরপতন শুরু হতে পারে। নিম্নমুখী প্রবণতার সময় ইথেরিয়াম ক্রয় করলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তা স্বল্পমেয়াদী হওয়া উচিত।

চিত্রের ব্যাখ্যা

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.